spot_img

ঈদ উপলক্ষ্যে আগামী ২৩ ও ২৪ মে ব্যাংক খোলা থাকবে

অবশ্যই পরুন

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে দেশের তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার (১৮ মে) ব্যাংলাদেশ ব্যাংক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং শিল্প খাতের আমদানি-রফতানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

এসময় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

যুদ্ধের শুরুতে ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ