spot_img

জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস প্ল্যান্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস প্ল্যান্ট। এর সম্ভাবনা কাজে লাগাতে আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণরা নিজেরা স্বাবলম্বী হবেন, পরিবারকেও স্বাবলম্বী করবেন। এর মাধ্যমে সর্বোপরি বাংলাদেশ স্বাবলম্বী হবে। এই লক্ষ্য নিয়ে আগামী এক মাসের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রম বৃহৎ পরিসরে প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলার উপযোগী মাঠ তৈরি করে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

মিষ্টি ভেবে বোমা খেয়ে একজন নিহত

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের জন্য তৈরি দেশি...

এই বিভাগের অন্যান্য সংবাদ