spot_img

তুরস্কে রওনা দিলো ইরান, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনও সেখানেই

অবশ্যই পরুন

ইরানের জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে একটি প্রীতি ম্যাচ খেলতে তুরস্কে রওনা দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার কাজও তারা সেখান থেকেই করবে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দলটি সকালে তুরস্কের আন্টালিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে। সেখানে তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচ খেলবে।

প্রতিবেদনে আরও বলা হয়, দলে দেশীয় লিগের ২২ জন খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফও রয়েছেন।

ইরান জাতীয় দলের প্রধান কোচ আমির গালেনোই শনিবার জানান, তুরস্ক সফরের সময়ই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিশ্বকাপ আয়োজন নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান দল টুর্নামেন্টে অংশ নিতে পারবে। একই সঙ্গে ফিফা জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং ইরানের ম্যাচগুলো মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

সর্বশেষ সংবাদ

মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ