spot_img

শ্রীলঙ্কার সঙ্গে স্বাস্থ্য ও ওষুধ খাতের বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ

অবশ্যই পরুন

স্বাস্থ্য খাতের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার পাশাপাশি শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ খাতের বাণিজ্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আরও বেশি শ্রীলঙ্কান শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টি এবং মেডিকেল শিক্ষার স্বীকৃতিসংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনে দুই দেশ যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসার মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

বৈঠকের শুরুতে সফলভাবে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন আয়োজন করায় শ্রীলঙ্কা সরকারকে আন্তরিক অভিনন্দন জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য শ্রীলঙ্কার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মানসম্মত ওষুধ আন্তর্জাতিক বাজারে সমাদৃত হওয়ায় শ্রীলঙ্কায় এর বাজার সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া শিক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়নে দ্বিপক্ষীয় অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বৈঠক শেষে বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে স্বাস্থ্য খাতের পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করা এবং দক্ষিণ এশিয়ার অভিন্ন স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উভয় দেশের মন্ত্রী।

সর্বশেষ সংবাদ

‘চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ’

চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের জন্য সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। একইসঙ্গে সারের কৃত্রিম সংকট তৈরি,...

এই বিভাগের অন্যান্য সংবাদ