spot_img

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

অবশ্যই পরুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন বিমান হামলায় আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দেইর আল-বালাহ শহরের একটি কমিউনিটি কিচেনে (ত্রাণ বিতরণ কেন্দ্র) হামলায় তিনজন মানবিক সহায়তা কর্মী প্রাণ হারিয়েছেন।

সোমবার (১৮ মে) আল জাজেরা প্রতিবেদন অনুযায়ী জানা যায়, মূলত ওই মানবিক সহায়তা কেন্দ্রটিকেই লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়েছে। হামাস এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ ও বেসামরিক নাগরিকদের ওপর চলমান সহিংসতার অংশ বলে আখ্যা দিয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং এই সর্বশেষ হামলার ঘটনাটি তদন্ত করে দেখছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে গত রোববারও পৃথক ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন।

সর্বশেষ সংবাদ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ