spot_img

অর্থনীতি পুনরুদ্ধারে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: শামা ওবায়েদ

অবশ্যই পরুন

ফ্যাসিবাদী শাসনামলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তা পুনরুদ্ধারে সরকার অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (২৬ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগ দেশে আনতে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে পুনরুদ্ধারের কাজ চলছে। এ জন্য সরকার অর্থনৈতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

তিনি জানান, এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশনের পর দেশের অর্থনীতিতে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বৈঠকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগে ইউরোপের বিভিন্ন দেশের আগ্রহ বাড়ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনাময় খাতগুলো নিয়েও কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, বিনিয়োগের অগ্রাধিকার খাত হিসেবে তৈরি পোশাক, কৃষি ও ক্রীড়া খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে সরকারের।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ