spot_img

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের

অবশ্যই পরুন

জয় দিয়ে পাকিস্তান সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। শুক্রবার (০২ অক্টোবর) টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৩০ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তানকে।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সাদিয়া আক্তার ৩৪, নিশিতা আক্তার নিশি ২৩ এবং সাদিয়া ইসলাম-শ্রাবনী রানি সমান ১২ রান করে করেন। পাকিস্তানের মাহনুর জেব ৩ উইকেট নেন।

জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন কমল খান।

বাংলাদেশের পক্ষে নিশি ২টি, ফারজানা ইয়াসমিন-আফরিন মিম ও অদ্রিতা নওশিন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের নিশি।

আগামী ৫ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ