spot_img

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, ‘ইউরোপ তাদের বিপুল পরিমাণ মজুত থাকা ডিজেল তেলের একটি বিশাল অংশ ছেড়ে দিতে সম্মত হয়েছে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।’

এর একদিন আগে, বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, জ্বালানির দাম কমাতে তিনি ইউরোপীয় দেশগুলোকে তাদের কিছু ডিজেল মজুত বাজারে ছাড়ার অনুরোধ করতে পারেন।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইউরোপের দেশগুলো তাদের মজুত ডিজেল বাজারে ছাড়লে সরবরাহ বাড়তে পারে এবং এর ফলে জ্বালানির দাম কমানোর চেষ্টা করা হবে।

সূত্র: আনাদুলো

 

সর্বশেষ সংবাদ

জুবাইদা রহমানের সঙ্গে হো চি মিনের মঞ্চ শেয়ারের খবর সঠিক নয়: উপ-প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সিজিএস আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ ‘হো চি মিন’ নামে ব্যক্তির সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ