রোববার চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ইস্ট এশিয়ান গেমস ডোমে অনুষ্ঠিত ২০২৬ এফআইভিবি ভলিবল নেশনস লিগ (ভিএনএল) ফাইনালে ব্রাজিলকে ৩-১ সেটে পরাজিত করে শিরোপা জিতেছে তুরস্কের জাতীয় মহিলা ভলিবল দল। এটি টুর্নামেন্টের ইতিহাসে তুরস্কের দ্বিতীয় ভিএনএল শিরোপা।
বিশ্বের ২ নম্বর দল ব্রাজিলের বিপক্ষে ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম সেটে ২৩-২৫ ব্যবধানে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তুর্কি নারীরা। পরের তিন সেট যথাক্রমে ২৫-২৩, ২৬-২৪ এবং ২৫-২১ পয়েন্টে জিতে ৩-১ সেটের জয় নিশ্চিত করে ২০২৩ সালের পর আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরে তারা।
এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তুরস্কের অপোজিট হিটার মেলিসা ভার্গাস, যিনি ফাইনালে ম্যাচের সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া জাতীয় দলের আউটসাইড হিটার হান্দে বালাদিন ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হিসেবে ম্যাচ শেষ করেন।
২০১৮ সালে প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে প্রতিবার ফাইনালে পৌঁছানো তুরস্ক এই নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল। এর আগে ২০১৮ সালের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে রানার-আপ হয়েছিল তারা। তবে ২০২৩ সালে চীনকে হারিয়ে প্রথমবার ভিএনএল শিরোপা জিতেছিল দলটি। সবমিলিয়ে দুটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে ভলিবল নেশনস লিগের ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল তুরস্ক।
জাতীয় দলের প্রধান কোচ দানিয়েলে সান্তারেলি তুরস্কের সঙ্গে তার সাফল্যের ধারা বজায় রেখেছেন। ২০২৩ সালে দায়িত্ব নেওয়া এই ইতালীয় কোচ জাতীয় দলকে উপহার দিয়েছেন তৃতীয় স্বর্ণপদক। তার অধীনে তুরস্ক জিতেছে— ২০২৩ সালের ভিএনএল শিরোপা। ২০২৩ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালের ভিএনএল শিরোপা। ২০২৫ সালের এফআইভিবি মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ। সূত্র- আনাদুলু

