spot_img

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলাম কাণ্ডে জামায়াতের বিবৃতি

অবশ্যই পরুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে, তা নজরে রেখেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ সংবাদ

প্রকৃতি রক্ষায় ১ ডলারের বিপরীতে ধ্বংসে ব্যয় ৩০ ডলার: গুতেরেস

প্রকৃতি সংরক্ষণে প্রতি এক ডলার বিনিয়োগের বিপরীতে প্রকৃতি ধ্বংস করে এমন কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে ৩০ ডলার। ২০২৩ সালে বিশ্বজুড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ