spot_img

মোজাফফর হোসেনের আশ্রয়দাতা কারা, তা খতিয়ে দেখার দাবি রিজভীর

অবশ্যই পরুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছে, তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ৪৫ বছর মেজর মোজাফফর কোথায় ছিলো বা কীভাবে আসতে পারলো, নিশ্চয়ই তার আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে। এছাড়া দেশের ভিতরেও আশ্রয়দাতা আছে। এগুলো জানতে হবে।

এসময় তিনি বলেন, নিজের পথ এবং আদর্শকে হৃদয়ের ভেতরে একটি চিরন্তন অনির্বাণ বাতি হিসেবে ধরে রাখতে হবে। দেখবেন, ঘুরে ফিরে আপনার কাছেই আপনার মূল্যায়ন আসবে। এটাই পৃথিবীর নিয়ম। এছাড়া, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, দেশকে ঘিরে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কোনোভাবে হতাশা প্রকাশ করবেন না।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ