spot_img

মার্কিন সেনাকে হত্যা করলে ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে: ট্রাম্প

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যে নিহত যেকোনো মার্কিন সেনার জন্য ইরানকে ‘বহুগুণ’ মূল্য দিতে হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি স্পষ্টভাবে এই কড়া অবস্থান ব্যক্ত করেন।

ট্রাম্প লিখেছেন, যতবারই ইরান একজন মার্কিন সেনাকে হত্যা করবে, তার জন্য তাদের বহুগুণ মূল্য দিতে হবে।

তিনি আরও নিশ্চিত করেন, এই সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা ইতোমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

চলমান হামলা ও সংঘাত পরিস্থিতি দক্ষিণ ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলা এবং এর জবাবে তেহরান কর্তৃক মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিতে পাল্টা আঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য এলো।

পেন্টাগন জানিয়েছে, গত সপ্তাহান্তে জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে দুজন এবং উত্তর ইরাকে একজনসহ মোট তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় ফেরার অংশ হিসেবে ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের শর্তে হরমুজ প্রণালী থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় নিয়ে চিন্তাভাবনা চলছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে যেমন ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন ও হরমুজ প্রণালীতে হামলা বন্ধে চাপ সৃষ্টি করছেন, অন্যদিকে নিহত মার্কিন সেনাদের জন্য ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার নীতিতে অটল রয়েছেন। তবে এর পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনাও বজায় রয়েছে।

একই দিনে দেওয়া পৃথক একটি পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরক্ষায় কথা বলেন।

তিনি সাফ জানিয়ে দেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে থাকাকালে কোনোভাবেই গ্রেপ্তার হবেন না। ট্রাম্প বলেন, নেতানিয়াহু ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছেন, যারা সম্প্রতি ৫২ হাজার নিরীহ বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং গত ৪৭ বছর ধরে আমেরিকান সৈন্য ও অন্যান্যদের হত্যা করে আসছে। কেবলমাত্র তারাই গ্রেপ্তার হওয়ার যোগ্য, যারা ইরানকে এই ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে।

এর আগে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে হেগে পাঠানো উচিত। তার প্রশাসনের আইন বিভাগ নেতানিয়াহুর সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে আইনি যাচাই-বাছাই করছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এসব আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই নেতানিয়াহু এই মাসে নির্ধারিত তার যুক্তরাষ্ট্র সফর পিছিয়ে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। আনাদুলু

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের একাদশ কেমন হবে, যা জানালেন নাজমুল হোসেন শান্ত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ