spot_img

ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন: এ্যানি

অবশ্যই পরুন

ছাত্ররাজনীতির নামে ‘অপরাজনীতি’ না করে প্রকৃত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, যারা অতীতে ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের বিদায় নিতে হয়েছে। এ থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, খাল খনন ও রক্ষণাবেক্ষণের ধারাবাহিকতা না থাকায় নদী-খাল দখল ও বর্জ্যের সমস্যা বেড়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি জানান, দেশে পর্যাপ্ত গবাদি পশুর মজুদ আছে, তাই বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। সীমান্ত এলাকায় কড়া সর্তকতা জারি করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দেশে ১ কোটি ২ লাখ গবাদিপশুর বিপরীতে মজুদ আছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু। তাই সরকারের লক্ষ্য, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পশু রফতানি করা।

এ সময় তিনি চোরাই পশু দিয়ে কোরবানির বিষয়ে ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ