spot_img

কাশিমপুর কারাগারে হত্যার মামলার আসামির আত্মহত্যা

অবশ্যই পরুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ তে রাজু নামে এক হত্যা মামলার হাজতি আসামি আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর শৌচাগারের দরজার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট -২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার।

রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ জেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।

সিনিয়র জেল সুপার জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর শৌচাগারের দরজার সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় রাজু। পরবর্তীতে ডিউটিরত কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন...

এই বিভাগের অন্যান্য সংবাদ