spot_img

যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন নেই। তারা কেবলই এই দেশে বিভক্তির সৃষ্টি করছে। তারা স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পর পর্যন্ত বিভ্রান্তিমূলক রাজনীতি করে এই দেশে অস্থিরতা সৃষ্টি করেছে। আবার তারা সেই রাস্তায় গিয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে হওয়া এক মাহফিলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত আছে। এই দেশের দোসর আছে, যারা ইসলাম নাম বিক্রি করে রাজনীতি করছে অথচ তাদের নির্বাচনী মেনিফেস্টোতে ইসলামের ধারেকাছেও কিছু নেই।

তিনি আরও বলেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। বিসমিল্লাহ সংযোজন করার পার্টি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। আমরা এই দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সৃজন করেছি, যেখানে আমাদের সবারই একটা জাতীয় পরিচয় আছে। এই দেশে আমরা কখনো জাতির মধ্যে বিভেদ দেখতে চাই না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ছাত্র-গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলাপের মধ্য দিয়ে যেই জুলাই সনদ প্রণীত হয়েছে, সেটা তো আমরা বাস্তবায়ন করবই এবং এর বাইরে আমরা ইসলামী মূল্যবোধের সকল অংশ সংবিধানে ধারণ করব।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, ফ্যাসিবাদের আগমনকে সুগম করতে চায়, তাদের এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

যারা গণহত্যার জন্য অনুতপ্ত নয়, যারা গণহত্যাকারী, যারা এই দেশে গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, নিজের আপন ঠিকানা দিল্লিতে বসে আছে, তারা কখনো এই দেশে এসে আর রাজনীতি করতে পারবে না।

সর্বশেষ সংবাদ

সৌদিকে সামরিক সহায়তার পথ খুলল, মক্কা চুক্তি অনুমোদন তুরস্কের

মধ্যপ্রাচ্যে সামরিক সহযোগিতা জোরদারে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। এর ফলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ