spot_img

বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপার আরও কাছে আর্সেনাল

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল আর্সেনাল। সোমবার (১৮ মে) রাতে ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এই জয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান আরও পাকা করল গানাররা।

ম্যাচের শুরু থেকেই বার্নলির রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের। ম্যাচের শুরুতে গানারদের হয়ে প্রথম সহজ সুযোগটি হাতছাড়া করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া এই বেলজিয়ান ফরোয়ার্ডের জোরালো শট বার্নলির নেয়ার পোস্টে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধেই দুটি সহজ সুযোগ নষ্ট করেন বুকায়ো সাকা।

অবশেষে ম্যাচের ৩৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্সেনাল। কর্নার থেকে তৈরি হওয়া এক আক্রমণকে চমৎকার ফিনিশিংয়ে জালে জড়িয়ে স্কোরশিটে নাম তোলেন জার্মান ফরোয়ার্ড কাই হ্যাভার্টজ। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এই ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্তেতার শিষ্যরা।

এই গুরুত্বপূর্ণ জয়ের পর ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল আর্সেনাল। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

সর্বশেষ সংবাদ

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ