spot_img

কিউইদের হারিয়ে সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা

অবশ্যই পরুন

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ১৬৫ রানের টার্গেট দেয় প্রোটিয়ারা। তাড়া করতে নেমে ১৪৫ রানে অলআউট হয় ব্ল্যাক ক্যাপরা।

ওয়েলিংটনে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন দক্ষিণ আফ্রিকান ওপেনার মুল্ডার। তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ওপেনার টনি জর্জির ২৩, তিনে নামা কনর এস্টারহাইজেন ৫৭ রানের ইনিংস খেলেন। এরপর রুবিন হেরমারের অপরাজিত ২৮ আর ডাইয়্যান ফরেস্টার ও জেসন স্মিথের সমান ১৯ রানের দুই ইনিংসে ৫ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৬৩ রান করে দলটি। তবে প্রোটিয়া স্পিনারদের সামলাতে না পেরে মিডল অর্ডারে নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ১৪৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

২২ বলে সর্বোচ্চ ৩২ করেন কিউই ওপেনার টিম রবিনসন। আর দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট পান মহারাজ, বার্টম্যান, সুব্রায়েন।

সর্বশেষ সংবাদ

ভারতের আলোচিত অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য ‘গৃহবন্দি’

ভারতীয় অধিকারকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য ‘গৃহবন্দী’ করা হয়েছে। এ সময় কোনও জনসভা বা মিছিলে তার অংশগ্রহণের ওপর...

এই বিভাগের অন্যান্য সংবাদ