spot_img

গড়াই সেতুর উদ্বোধন ৭ নভেম্বর: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

রাজবাড়ী, ঝিনাইদহ ও মাগুরা জেলার সংযোগস্থল পাংশা উপজেলার নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনে এসে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ব্রিজটির কাজ ইতোমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে, আগামী ৭ নভেম্বর উদ্বোধন করা হবে। সেই লক্ষ্যে ঠিকাদার ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের যে জটিলতা ছিল সেটা এই সময়ের মধ্যে সমাধান করা সম্ভব বলে তিনি জানান।

রোববার (২২ মার্চ) দুপুরে গড়াই সেতু পরিদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা.রাশেদ আল মাহামুদ তিতুমীর, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান প্রমুখ।

উল্লেখ্য, তিন জেলার মানুষের সুবিধার্থে ৬৩ কোটি ৯১ লক্ষ ৬৮ হাজার ১৭০ ব্যয়ে ২০২০ সালের জুনে শুরু হয় ৬৫০ মিটার দৈর্ঘ্যের গড়াই সেতুর নির্মাণ কাজ। ২০২৩ সালের জুনে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও কয়েকবার মেয়াদ বাড়িয়েও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান।

সর্বশেষ সংবাদ

নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় একবারও জয় পায়নি ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে রাউন্ড অব ৩২-র ম্যাচে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। আইভরি...

এই বিভাগের অন্যান্য সংবাদ