spot_img

রোনালদোকে বিদায় জানানোর রাতে পর্তুগালের জালে ডেনমার্কের গোল উৎসব

অবশ্যই পরুন

আগের আন্তর্জাতিক বিরতিতে ক্রিশ্চিয়ানো রোনালদো ওয়েলসের বিপক্ষে বদলি হিসেবে মাঠ ছাড়েন। তারপর বাকি তিন ম্যাচে আর খেলেননি। চারটি ম্যাচেই পর্তুগাল দারুণ জয় পায়। কিন্তু সিআরসেভেন অবসর নেওয়ার পর প্রথম ম্যাচেই বড় হার দেখল তারা।

ব্রাগায় রোনালদোকে শ্রদ্ধা জানাতে অভিনব সব উদ্যোগ নিয়েছিল পর্তুগাল ফুটবল ফেডারেশন। সেই ম্যাচে হারের হতাশায় ডুবল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। কোপেনহেগেনে ৪-২ গোলে হারের শোধ নিলো ডেনিসরা।

বিরতির পর ৮ মিনিটের ব্যবধানে রাসমুস হয়লুন্দ দুটি গোল করেন। ক্লাব ব্রুগে ফরোয়ার্ড কার্লোস ফোর্বসকে দেওয়া হওয়া রোনালদোর সাত নম্বর জার্সি। কিন্তু এক ঘণ্টা পর বেঞ্চ থেকে উঠে এসে ছাপ রাখতে পারেননি তিনি।

জোয়াখিম অ্যান্ডারসন ডেনমার্কের চতুর্থ গোল করেন খেলা শেষ হওয়ার ১৫ মিনিট বাকি থাকতে। বার্নার্ডো সিলভা ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে গোল করলেও ততক্ষণে স্বাগতিকদের বড় হার নিশ্চিত হয়ে গেছে।

৫ ম্যাচে প্রথম হারেও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পর্তুগাল। তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ডেনমার্ক উঠে গেল দুই নম্বরে। ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগিজরা। ম্যাচটি হবে তাদের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

 

সর্বশেষ সংবাদ

ন্যাটোতে যোগদানের বিনিময়ে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

ন্যাটোতে যোগদানের সুযোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় তুলেছেন মার্কিন প্রতিনিধিরা— এমন দাবি...

এই বিভাগের অন্যান্য সংবাদ