spot_img

বায়দূষণের শীর্ষে ঢাকা, দ্বিতীয় অবস্থানে লাহোর

অবশ্যই পরুন

রাজধানী ঢাকায় বেশ কিছুদিন ধরে বায়দূষণের মাত্রা বেশিই থাকছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকেও বায়দূষণের শীর্ষে রয়েছে ঢাকা। আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। স্কোর রয়েছে ৩১৫। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুদূষণের মাত্রা ২৩৭। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, সেখানে বায়ুর মান ১৯৭। দূষিত শীর্ষ শহরের তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে চীনের বেইজিং, নেপালের কাঠমুণ্ঠু ও মিয়ানমারের ইয়াঙ্গুন।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সর্বশেষ সংবাদ

মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্টে এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ