spot_img

যুদ্ধ শুরুর পর প্রথমবার তেহরানে লাভরভ

অবশ্যই পরুন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। তাস -এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এটিই তাঁর প্রথম তেহরান সফর।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তেহরানে পৌঁছান লাভরভ। সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে জানিয়েছিলেন, চলমান সংকট নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টায় অবদান রাখতে মস্কো প্রস্তুত রয়েছে।

লাভরভের এই সফরে ইরান-রাশিয়া সম্পর্ক, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সংকট নিরসনে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি ও ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ। সামিত সোম ও অধিনায়ক হামজা চৌধুরীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ