spot_img

ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ

অবশ্যই পরুন

স্থানীয় সরকার নির্বাচনে (ইউনিয়ন পরিষদ) সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে নির্বাচনী পরিস্থিতি জটিল হলে কিংবা কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে পরিস্থিতির অবনতি হলে কিংবা কোনো এলাকায় অস্থিতিশীলতা তৈরি হলে সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সর্বশেষ সংবাদ

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ। সামিত সোম ও অধিনায়ক হামজা চৌধুরীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ