spot_img

আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ

অবশ্যই পরুন

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর এবার জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ দল। জরিমিানার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের ন্যূনতম হার বজায় রাখতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

সে অনুযায়ী এক ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশের একাদশে থাকা ক্রিকেটারদের প্রত্যেকের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটে থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন হৃদয়। অসুস্থতার কারণে একাদশে ছিলেন না সদ্য সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজও।

সর্বশেষ সংবাদ

জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান

ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা হলে এর জবাবে দখলকৃত ভূখণ্ডকে পুড়িয়ে ছাই করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ