spot_img

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার

অবশ্যই পরুন

সোশ্যাল মিডিয়ায় অপতথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির আদালতের রায়ের আনুষ্ঠানিক কপি পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

আজ সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় সরকার সর্বদা সচেতন ও তৎপর রয়েছে। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো নিয়মিতভাবে তার তালিকা পাঠায়। প্রতিটি দেশের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। তাই সংশ্লিষ্ট আদালতের রায়ের আনুষ্ঠানিক কপি হাতে পাওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি আরবের প্রতিক্রিয়া ইতিবাচক। রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।

কাতারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বিমান বাহিনী প্রধানের আটক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কূটনৈতিক সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের কোনো ঘটনার তুলনা চলে না। সাজাপ্রাপ্ত আসামিদের বিভ্রান্তিকর বক্তব্যের পেছনে সময় নষ্ট করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নিয়ে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে আলোচনা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, যাচাই না করে কোনো অপতথ্য বা গুজবে কান দেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পরই সরকার বিস্তারিত জানাবে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান

ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা হলে এর জবাবে দখলকৃত ভূখণ্ডকে পুড়িয়ে ছাই করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ