spot_img

মাটির নিচে সুড়ঙ্গে ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ ইরানের

অবশ্যই পরুন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যেখানে তেহরানের গভীরে নির্মিত ভূগর্ভস্থ সুড়ঙ্গে হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, ড্রোনগুলো রকেট লঞ্চারের ওপর স্থাপিত রয়েছে। সুড়ঙ্গের দেয়ালে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিও প্রদর্শিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি ইরানের সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবেই প্রকাশ করা হয়েছে।

তবে ভিডিওটির ধারণকাল, সুনির্দিষ্ট অবস্থান কিংবা ব্যবহৃত ড্রোনের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়ংকর মাত্রায় মার্কারি শনাক্ত

বাজারে বিক্রি হওয়া ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী (স্কিন হোয়াইটেনিং) ক্রিমে বাংলাদেশ মানদণ্ডের তুলনায় বহু গুণ বেশি মাত্রায় ক্ষতিকর মার্কারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ