spot_img

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। এইটা বোধহয় নিশ্চিতভাবে আসতেছে। আপনার জাম্পার কিনেন, ইনভেস্ট ইন অ্যা জাম্পার। হালকা জ্যাকেট পরার হলে জ্যাকেট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবে না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবে না। তিনি টেররিস্ট। টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাকে আনা হবে। এটাই একমাত্র উপায়।

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীদের ‘বাংলাদেশ দখল’ বিষয়ক বক্তব্যের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতে কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। সেটা হলো শেখ হাসিনা যদি বাংলাদেশের কোনো মিশনে যায়, তাহলে সেক্ষেত্রে সেখানে গ্রেফতার হবেন।

সর্বশেষ সংবাদ

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ