spot_img

ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টরা জড়িত

অবশ্যই পরুন

ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলার লক্ষ্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে। গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও প্যালান্টিরের মতো প্রতিষ্ঠানের ক্লাউড সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নজরদারি প্রযুক্তি ইসরায়েলি সামরিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকেরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের তথ্য সংগ্রহ, মুখমণ্ডল শনাক্তকরণ, ফোনালাপ সংরক্ষণ এবং সামরিক হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুদ্ধসংক্রান্ত কার্যক্রমে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টির। ২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেজে জানান, ইসরায়েলি বাহিনীকে অপরাধের পূর্বাভাসভিত্তিক পুলিশি প্রযুক্তি ও এআই ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সম্পৃক্ততার যৌক্তিক ভিত্তি রয়েছে। তবে যুদ্ধাপরাধে সহায়তা এবং হামলার লক্ষ্য নির্ধারণে দুটি এআই ব্যবস্থা তৈরির অভিযোগ অস্বীকার করেছে প্যালান্টির।

অন্যদিকে, ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’-এর আওতায় ইসরায়েলি বাহিনীকে মুখমণ্ডল শনাক্তকরণ ও এআই প্রযুক্তি সরবরাহ করছে গুগল ও অ্যামাজন। অ্যামাজনের ক্লাউডে ফিলিস্তিনিদের প্রায় ৩৫ লাখ ছবি সংরক্ষণের খবরও এসেছে।

এ ছাড়া মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউডে ফিলিস্তিনিদের বিপুলসংখ্যক ফোনালাপের রেকর্ড সংরক্ষণের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য প্রাণঘাতী বিমান হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

ফাঁস হওয়া নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের আগস্টে মাইক্রোসফটের মাধ্যমে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহার শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধ শুরুর পর এর ব্যবহার প্রায় ২০ গুণ বেড়েছে বলে দাবি করা হয়েছে।

ডিজিটাল অধিকার সংগঠন সেভেনআমলেহের জালাল আবুখাতের জানান, পূর্ব জেরুজালেম ও হেবরনের তল্লাশিচৌকি এবং সড়কে স্থাপিত ক্যামেরার মাধ্যমে নিয়মিত ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করা হচ্ছে। তার দাবি, ২০২৫ সালে নেদারল্যান্ডসের একটি সার্ভারে ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিংয়ের তথ্য সামনে আসে।

এদিকে অর্থনীতিবিদদের মতে, এনভিডিয়ার দেওয়া কর ইসরায়েলের বাজেট ঘাটতি কমাতে সহায়তা করেছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। ড্রপ সাইট নিউজের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর বর্তমান ও সাবেক প্রায় ১ হাজার ৪০০ সদস্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জনই সাইবার যুদ্ধবিষয়ক ইউনিট ৮২০০-এর সদস্য। এ পরিস্থিতিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্বার্থের সংঘাত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর নজরদারির অভিযোগ তারা তদন্ত করেছে এবং এ ধরনের কার্যক্রমের ওপর তদারকি জোরদারের পদক্ষেপ নিচ্ছে।

অ্যামাজনের দাবি, গ্রাহকেরা তাদের প্রযুক্তি ব্যবহার করে কী ধরনের কাজ করছেন, তা প্রতিষ্ঠানটির পক্ষে দেখা সম্ভব নয়। অন্যদিকে ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলের সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই। মাইক্রোসফট কাদের সঙ্গে অ্যাজুরের চুক্তি করবে, সেটিও তাদের নিয়ন্ত্রণে নেই।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে: আইআরজিসি

হরমুজ প্রণালি ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলী ওজমাঈ। তাসনিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ