spot_img

হরমুজ প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে: আইআরজিসি

অবশ্যই পরুন

হরমুজ প্রণালি ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলী ওজমাঈ।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের একটি দ্বীপে অবস্থিত আইআরজিসির একটি অপারেশনাল ইউনিট পরিদর্শনের সময় তিনি এ দাবি করেন।

আলী ওজমাঈ বলেন, শুধু হরমুজ প্রণালির জলপথ নিয়ন্ত্রণই নয়, বরং প্রণালীর কেন্দ্রস্থল পর্যন্ত ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার মতো সক্ষমতাও গড়ে তুলেছে ইরান।

তিনি আরও বলেন, এই জলপথ দিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদে জাহাজ চলাচল সম্পূর্ণভাবে ইরানের বৈধ সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর নির্ভরশীল।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ