spot_img

যুদ্ধের প্রস্তুতি নিতে রিজার্ভ সেনাদের চিঠি যুক্তরাজ্যের

অবশ্যই পরুন

রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় প্রায় ১ লাখ সাবেক রিজার্ভ সেনা ও সদ্য অবসরপ্রাপ্ত সামরিক সদস্যকে সম্ভাব্য তলবের জন্য প্রস্তুত থাকতে বলেছে যুক্তরাজ্য। এ জন্য তাদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করা এবং প্রয়োজনে আবার সামরিক বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে চিঠি পাঠিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে জানা গেছে, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা এসব চিঠি স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমানোর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, এখনই ওই সেনাদের জরুরি ভিত্তিতে তলব করা হচ্ছে।

যুক্তরাজ্য সরকারের আশঙ্কা, রাশিয়া আগের তুলনায় বেশি ঝুঁকি নিতে প্রস্তুত এবং ইউরোপজুড়ে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলার মতো হাইব্রিড অভিযান বাড়াচ্ছে। গত ৪ নভেম্বর প্রকাশিত হাউস অব কমন্সের লাইব্রেরি ব্রিফিংয়েও সরকারি হুমকি মূল্যায়নের বরাত দিয়ে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়।

গত মাসে দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রতিপক্ষরা হামলার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। তার ভাষ্য, যুক্তরাজ্য ও ন্যাটোর হাতে প্রস্তুতি নেওয়ার জন্য ‘এক হাজার দিনের কিছু বেশি’ সময় রয়েছে।

স্ট্রিটিং বলেন, যুদ্ধ করে জয়ী হওয়ার প্রস্তুতি তার প্রধান অগ্রাধিকার। হাইব্রিড যুদ্ধ ও গ্রে জোন হুমকির মতো শব্দ ব্যবহার করে প্রকৃত ঝুঁকিকে ছোট করে দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সাইবার হামলা চালানো আরও সহজ করে তুলেছে।

এদিকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়ে ‘বি রেডি’ প্রচারণা শুরু করেছে যুক্তরাজ্য সরকার। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, রিজার্ভ সেনাদের পাঠানো চিঠিগুলো সরকারের বৃহত্তর সামরিক প্রস্তুতির অংশ। এতে তাদের যোগাযোগের ঠিকানা, বর্তমান পেশা ও দক্ষতার তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের বসন্তে ন্যাটোর সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’-সহ বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি সামরিক সূত্র জানিয়েছে, স্বল্প সময়ের নোটিশে রিজার্ভ সেনাদের মোতায়েনের কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে তাদের তথ্যভান্ডার ও যোগাযোগব্যবস্থা হালনাগাদ না রাখা হবে দায়িত্বহীনতার শামিল।

এ ছাড়া ন্যাটোর আর্টিকেল-৩ নিয়েও গুরুত্বের সঙ্গে ভাবছে যুক্তরাজ্য সরকার। এই ধারায় জোটের সদস্য দেশগুলোকে সশস্ত্র আক্রমণ প্রতিরোধের জন্য নিজস্ব সক্ষমতা বজায় রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

সূত্র: আল মায়াদিন

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ