spot_img

মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত ৩০

অবশ্যই পরুন

মিসরের রাজধানী কায়রোর একটি প্রধান সড়কে জ্বালানিবাহী একটি গাড়ি উল্টে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। খবর আল-জাজিরার।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গিজা গভর্নরেটের ইমবাবা জেলার ওয়াররাক এলাকায় একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। পেট্রোলিয়াম পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি উল্টে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। এছাড়া, নিহতদের পরিচয় শনাক্ত করতে তাদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ২৭টি গাড়ি পুড়ে গেছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন এবং জ্বালানি ও শ্রম...

এই বিভাগের অন্যান্য সংবাদ