spot_img

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, চালু হলো নতুন সেবা

অবশ্যই পরুন

দেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে এ পদ্ধতিতে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে চার গুণ হয়েছে। ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করতে এবার দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কেও বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বনানী ও গুলশানের কয়েকটি রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় তিনি বলেন, সেবার মান বাড়াতে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি (P2P) লেনদেন সুবিধা চালু হয়েছে। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে দেশের বিভিন্ন রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেপুটি গভর্নর বলেন, প্রান্তিক পর্যায়ে এ সেবা পৌঁছে দিতে মোবাইল ও নেটওয়ার্ক সুবিধার সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করতে ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে টাকা ছাপানোর খরচ কমবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতাও বাড়বে।

বাংলা কিউআর ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে সাধারণ মানুষের আরও নাগালে নিয়ে আসাই এ উদ্যোগের লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন...

এই বিভাগের অন্যান্য সংবাদ