spot_img

মোহসেন রেজাইকে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদে প্রতিনিধি নিয়োগ দিলেন খামেনি জুনিয়র

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে নিজের প্রতিনিধি হিসেবে ড. মোহসেন রেজাইকে নিয়োগ দিয়েছেন।

ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতিনির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন রেজাই। নতুন এই নিয়োগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির আলোচনায় সর্বোচ্চ নেতার প্রতিনিধিত্ব করবেন তিনি।

মোহসেন রেজাই ইরানের রাজনীতি ও নিরাপত্তা অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে তাকে মুজতাবা খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ইরানের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

এছাড়াও আয়াতুল্লাহ মুজতাবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর।

সোমবার (১০ আগস্ট) এক ঘোষণায় তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জোলঘাদরের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

মোহাম্মদ বাঘের জোলঘাদর বর্তমানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ এই পদে থাকার পাশাপাশি এখন তিনি সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যেই জোলঘাদরকে নতুন এই দায়িত্ব দেওয়া হলো।

সর্বশেষ সংবাদ

অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসকদের গান শোনালেন সোনু নিগম

অপারেশন থিয়েটারে চলছে অস্ত্রোপচার। চিকিৎসকেরা ব্যস্ত, আর অপারেশন টেবিলে শুয়েই গান গাইছেন সোনু নিগম। শারীরিক যন্ত্রণার মধ্যেও গান থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ