spot_img

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ২৬

অবশ্যই পরুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৬ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৫১ জন ও মতিঝিল বিভাগ ৬৮ জনকে গ্রেফতার কড়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ৭১ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ৪৪০

ফ্রান্সের উচ্চ বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে। অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে জায়গার সংকট ও শিক্ষকসংকটসহ শিক্ষা খাতের নানা সমস্যার...

এই বিভাগের অন্যান্য সংবাদ