spot_img

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

অবশ্যই পরুন

লামিন ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পেন। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখানো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ম্যাচের শেষ পর্যন্ত সেই আধিপত্য ধরে রেখে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুতেই, স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ক্রোয়েশিয়াকে। ম্যাচের ২৮ মিনিটে, ইভান পেরেসিচের নিখুঁত ক্রস থেকে হেডে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন দিওন বেলিয়ো। তার গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা।

এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানেই আবারও এগিয়ে যায় স্পেন। মার্ক পুবিলের পায়ে গোল পেয়ে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি স্পেনের। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। তার গোলে ব্যবধান আরও বাড়িয়ে ৩-১ করে স্পেন।

ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নিকো উইলিয়ামস। ৮৯ মিনিটে তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ সংবাদ

দাম কমে আজ যত টাকা ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ