spot_img

বড় পর্দায় ফিরছে ইমরান হাশমি ও রনদীপ

অবশ্যই পরুন

বলিউডে ফের একসঙ্গে দেখা যেতে পারে ইমরান হাশমি ও রনদীপ হুডাকে। ‘জান্নাত টু’-এর পর এবার সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় একটি নতুন অ্যাকশন থ্রিলারে জুটি বাঁধতে চলেছেন তারা। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

‘আওয়ারাপন টু’-এর পর ইমরান হাশমির ব্যস্ততা যেন আরও বেড়েছে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘গানমাস্টার জি৯’। আদিত্য দত্ত পরিচালিত সিনেমাটিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হিমেশ রেশমিয়া। নভেম্বরের মুক্তিকে সামনে রেখে সিনেমাটি ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা তৈরি করেছে। এর মধ্যেই নতুন সিনেমার খবর সামনে এলো।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ইমরান হাশমির সঙ্গে নতুন একটি সিনেমা নিয়ে কাজ করতে যাচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাজিদ নাদিয়াদওয়ালা ইমরানের সঙ্গে দেখা করে একটি গল্প শোনান, যা অভিনেতার সাম্প্রতিক ক্যারিয়ার ঘুরে দাঁড়ানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সিনেমাটিতে বড় একটি তারকাবহুল দল রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। সেই দলের অন্যতম সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন রনদীপ হুডা। সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে রনদীপের আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। এবার ইমরান হাশমির সঙ্গে তার পুরোনো জুটিও ফিরতে যাচ্ছে।

এর আগে ২০১২ সালের ‘জান্নাত ২’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন ইমরান হাশমি ও রনদীপ হুডা। নতুন সিনেমাতেও তাদের সম্পর্ক ও চরিত্র নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যাকশন থ্রিলারের শুটিং শুরু হতে পারে ২০২৭ সালে। একই বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির লক্ষ্যে এগোচ্ছেন নির্মাতারা। তবে পরিচালক, নায়িকা এবং গল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নতুন এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর ইমরান ও রনদীপকে একসঙ্গে পর্দায় দেখার সুযোগ তৈরি হচ্ছে। ফলে সিনেমাটি ঘিরে বলিউডপ্রেমীদের আগ্রহও তৈরি হয়েছে।

সূত্র: বলিউড হাঙ্গামা

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০১, মামলা ২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৬ টি মামলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ