spot_img

পাসের হার ও জিপিএ–৫ এ শীর্ষে ঢাকা শিক্ষাবোর্ড

অবশ্যই পরুন

এবারের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তবে ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে আছে ঢাকা শিক্ষাবোর্ড।

ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। রাজশাহীতে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। কুমিল্লাতে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন। চট্টগ্রামে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৯৩৯৮ জন। যশোরে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। সিলেটে পাসের হার ৫৮ দশমিক ৩৩শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।

এছাড়াও বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন। ময়মনসিংহে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। দিনাজপুরে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ, জিপিএ–৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।

সর্বশেষ সংবাদ

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ