spot_img

চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেই ফিরছেন লিটন দাস

অবশ্যই পরুন

মাংসপেশির চোটের কারণে শুরুতে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন না লিটন দাস। কথা ছিল, সেরে উঠলে খেলতে পারেন দ্বিতীয় টেস্ট। কিন্তু দ্রুত সেরে ওঠায় ১৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত হয়েছেন লিটন।

শনিবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম টেস্টে লিটনের দলভুক্ত হওয়ার খবর দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, চোট থেকে সেরে ওঠার ইতিবাচক অগ্রগতি হওয়ায় ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে লিটন কুমার দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জুনের ১ম সপ্তাহে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ইনজুরিতে পড়া লিটন মিস করেছিলেন টি-টোয়েন্টি সিরিজ। ছিলেন না জিম্বাবুয়ে সিরিজ ও এলপিএলে। ধোঁয়াশা তৈরি হয় তার ইনজুরি নিয়েও। দেশের স্ক্যানে কিছু না পাওয়ার কথা শোনা গেলেও বিসিবির মেডিক্যাল বিভাগের চেয়ারম্যানের ছিল উল্টো দাবি।

অজিদের বিপক্ষে সিরিজে বাংলাদেশের জন্য চোটের সারি লম্বা। সাইড স্ট্রেইনের চোটের কারণে পুরো সিরিজেই নাহিদ রানাকে পাওয়া যাবে না। প্রথম টেস্টের দলে চোটের কারণে নেই আরেক পেসার শরিফুল ইসলামও। লিটনের ফেরাটা তাই দলকে কিছুটা হলেও চাঙ্গা করবে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান, লিটন দাস।

সর্বশেষ সংবাদ

ফুটবল বিক্রির জন্য নয়, ফিফাকে কড়া বার্তা উয়েফার

উয়েফার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি। বিশ্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ