spot_img

ফের রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান মরিনহো

অবশ্যই পরুন

চ্যাম্পিয়নস লিগ জয়ই রিয়াল মাদ্রিদে হোসে মোরিনহোর প্রধান লক্ষ্য। পর্তুগিজ এই কোচ স্পষ্ট করেই বলেছেন, ‘আমি চাই রিয়াল মাদ্রিদ আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতুক।’

দ্বিতীয় দফায় ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউরোপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন তিনি। প্রথম মেয়াদে মাদ্রিদের হয়ে লা লিগা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি অধরাই ছিল মোরিনহোর।

এবার সেই অপূর্ণতা ঘোচাতেই মাঠে নেমেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’। নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে রিয়াল, দলে এসেছে বেশ কয়েকজন নতুন ফুটবলারও।

মূলত, ট্রফিশূন্য গত মৌসুমের হতাশা ভুলে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেই রিয়ালকে আবার ইউরোপের সিংহাসনে ফেরাতে চান অভিজ্ঞ এই কোচ।

সর্বশেষ সংবাদ

ইউরোপীয়রা মজুত ডিজেল অবিলম্বে বাজারে ছাড়তে শুরু করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইউরোপ বিপুল পরিমাণ ডিজেল তেলের মজুত বাজারে ছাড়তে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ