spot_img

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

অবশ্যই পরুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের উদ্যোগে গঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক (অবজারভার) সদস্য হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা শনিবার (১ আগস্ট) ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়াইকো (WAICO) হলো চীনের নেতৃত্বে গঠিত একটি আন্তর্জাতিক এআই সহযোগিতা জোট। এটি বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। সংস্থাটির সদর দপ্তর চীনের সাংহাইয়ে অবস্থিত।

বর্তমানে রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিলসহ মোট ২৯টি দেশ এই জোটের সদস্য। আন্তর্জাতিক অঙ্গনে এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রযুক্তি নীতির বিকল্প সহযোগিতা কাঠামো হিসেবেও আলোচিত।

ওয়াইকোর ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে এআই খাতে আন্তর্জাতিক উদ্ভাবনী সহযোগিতা জোরদার করা, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা।

এছাড়া নিরাপদ ও মানবকল্যাণমুখী এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বৈশ্বিক নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নেও কাজ করবে সংস্থাটি।

বাংলাদেশের পর্যবেক্ষক সদস্য হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত এআই খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ প্রযুক্তি সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কোথাও যদি নির্ধারিত দামে এলপিজি পাওয়া না যায়, তাহলে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি তুলে ধরবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ