spot_img

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: সার্জিও গর

অবশ্যই পরুন

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার।

আজ শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সার্জিও গর বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিত্ব শক্তিশালী করার করার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে।’

তিনি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং আমরা একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারব।’

গত ৩০ জুলাই তিনদিনের সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

আজ সকালে তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ এবং সামগ্রিক অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুত্বকে প্রতিফলিত করে।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি সেনাদের সঙ্গে অতি-রক্ষণশীল ইহুদিদের সংঘর্ষ

সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আইন নিয়ে উত্তেজনার জেরে আবারও অধিকৃত ভূখণ্ডের রাজপথে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এ সময় হারেদি (অতি-রক্ষণশীল)...

এই বিভাগের অন্যান্য সংবাদ