spot_img

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

অবশ্যই পরুন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে তার মাথায় পরিয়ে দেওয়া হয় বিজয়ীর মুকুট।

এর মধ্য দিয়ে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছেন তিনি।

এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন লাবিবা মানজুর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সক্ষমতার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

এবারের প্রতিযোগিতার সেরা পাঁচে ছিলেন আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মানজুর, স্বাগতা সাহা এবং সামানজার সাঈদ।

বিচারকদের মূল্যায়নে শেষ পর্যন্ত সেরার মুকুট ওঠে সামানজারের মাথায়।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন শিরিন আক্তার শীলা, ইফা তাবাসসুম, রাফাহ নানজিবা তোরসা, মেহরিন আফরোজ চৌধুরী এবং শেখ সাইফুর রহমান।

প্রসঙ্গত, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী ৯ আগস্ট শুরু হবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রায় এক মাসব্যাপী এ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর ন্যা ট্রাং শহরে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের ফাইনালে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন দেশটির প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ