spot_img

সাইফ আলী খান ছুরিকাঘাতের ঘটনার রাতে সত্যি যা ঘটেছিল জানালেন কারিনা

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের সেই ভয়াবহ হামলার স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় অভিনেত্রী কারিনা কাপুরকে। ঘটনার পর টানা ছয় মাস ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে সেই দুঃসহ রাতের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর।

শোয়ের পর্বটির প্রচারণায় তাদের হাসি-ঠাট্টা ও মজার কথাবার্তার পাশাপাশি উঠে এসেছে ২০২৫ সালের ১৬ জানুয়ারির সেই আতঙ্কের ঘটনা। সেদিন মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ। সেই রাতের স্মৃতিচারণা করতে গিয়ে কারিনা বলেন, ঘটনার পর ছয় মাস তিনি ঘুমাতে পারেননি। সেদিনের আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিলেন তিনি। কারিনার ভাষায়, ‘আমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিলাম, থামো, থামো। পুরো ঘটনাটি যেন সিনেমার কোনো দৃশ্য।

অন্যদিকে, সেই রাতকে জীবনের সবচেয়ে ভয়াবহ রাত হিসেবে বর্ণনা করেছেন সাইফ। হামলায় গুরুতর আহত হওয়ার পরও পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছিলেন তিনি। বিশেষ করে সন্তানদের সামনে নিজেকে শান্ত রাখাটা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। কঠিন সেই সময়ে পরিবার ও কাছের মানুষদের সহযোগিতার কথাও জানিয়েছেন এই দম্পতি।

২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে সাইফ-কারিনার বান্দ্রার বাসায় এক অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। প্রথমে বাড়ির এক গৃহকর্মীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে সাইফের সঙ্গে ওই ব্যক্তির সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন অভিনেতা।

পরে অটোরিকশায় করে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় ছয় ঘণ্টার অস্ত্রোপচার শেষে তার চিকিৎসা সম্পন্ন হয়। ২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। ঘটনার তিন দিন পর এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরিফুলকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরবর্তী সময়ে মামলাটি বিচারিক পর্যায়ে গড়ায়। আদালতে অভিযুক্তের দ্বিতীয়বারের মতো দোষ স্বীকারের আবেদনও নাকচ হয়। বর্তমানে এই মামলার বিচার শুরু হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।...

এই বিভাগের অন্যান্য সংবাদ