spot_img

সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে স্বস্তির খবর

অবশ্যই পরুন

বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে স্বস্তির খবর। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে চোট থেকে সেরে উঠেছেন। ফলে স্পেনের বিপক্ষে সেমিফাইনালে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ের ম্যাচে শেষ দিকে সামান্য গোড়ালির চোট পান এমবাপ্পে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেমিফাইনালের আগের অনুশীলনে তাকে পুরো সময় না খেলিয়ে আংশিক বিশ্রাম দেয়া হয়।

তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন দেশম। সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ বলেন, ‘কিলিয়ান ভালো আছে। সে অনুশীলন করেছে। তবে একটি নির্দিষ্ট ড্রিলে ১৫ মিনিটের বদলে তাকে ১০ মিনিট অংশ নিতে দেয়া হয়েছে।’

ফরাসি দলের মেডিক্যাল স্টাফও মনে করছে, চোটটি খুবই সামান্য। তাই স্পেনের বিপক্ষে সেমিফাইনালে এমবাপ্পের মাঠে নামতে কোনো বাধা নেই।

বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সের আক্রমণের মূল ভরসা এমবাপ্পে। তার গতি, গোল করার দক্ষতা ও নেতৃত্বই দলটিকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। তাই তাকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা দ্রুত কেটে যাওয়ায় স্বস্তি ফিরেছে পুরো ফরাসি শিবিরে।News

এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় সেমিফাইনালে আজ রাত ২টায় ডালাসে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি—স্পেন ও ফ্রান্স। আর এই ম্যাচে এমবাপ্পের ফিট থাকা নিঃসন্দেহে ম্যাচটির উত্তেজনা আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে।

সর্বশেষ সংবাদ

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে ইঙ্গিত দিলেন নেইমার!

 হেক্সা মিশনে আরও একবার রচিত হলো বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের ব্যর্থতার গল্প। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১...

এই বিভাগের অন্যান্য সংবাদ