spot_img

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সুখবর

অবশ্যই পরুন

আগামীকাল (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করার নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে তারা।

রোববার (৩১ মে) এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।

যা বলেছে মার্কিন দূতাবাস:

সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরি দ্রুত প্রসেস করা হবে
প্রসেসিং সময় কমিয়ে মাত্র ২ কর্মদিবস করা হচ্ছে
নতুন নিয়ম কার্যকর হবে ১ জুন ২০২৬ থেকে
আবেদনকারীদের সিইএসি সিস্টেমে সব ডকুমেন্ট আপলোড করতে হবে

তবে দূতাবাস জানিয়েছে, কিছু ক্ষেত্রে (যেমন মেডিকেল, অতিরিক্ত যাচাই বা অসম্পূর্ণ ডকুমেন্ট) সময় বেশি লাগতে পারে।

দূতাবাস আরও জানায়, বিস্তারিত জানতে আমাদের ‘ভিসা ক্যাটাগরির ডিরেক্টরি’-তে গিয়ে ‘অভিবাসী ভিসা ক্যাটাগরি’ দেখুন।

দূতাবাসের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

সর্বশেষ সংবাদ

রোনালদোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

ক্রিশ্চিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা হলো হতাশায় ঘেরা। ১৯৭৪ সালে জায়ার নামে প্রথম বিশ্বকাপ খেলা ডিআর কঙ্গো ৫২ বছর...

এই বিভাগের অন্যান্য সংবাদ