spot_img

রোনালদোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

অবশ্যই পরুন

ক্রিশ্চিয়ানো রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপের শুরুটা হলো হতাশায় ঘেরা। ১৯৭৪ সালে জায়ার নামে প্রথম বিশ্বকাপ খেলা ডিআর কঙ্গো ৫২ বছর পর ফিরে তার দল পর্তুগালকে রুখে দিলো। ম্যাচের শুরুতে লিড নেয় পর্তুগিজরা। কিন্তু হাফটাইমের আগে শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরায় কঙ্গো।

ম্যাচের ৬ মিনিটেই জোয়াও নেভেসের গোল। তখন মনে হয়েছিল চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ই পেতে যাচ্ছে পর্তুগাল। তবে খেলার তখন বহু বাকি। সেই আভাস প্রথমার্ধের শেষ দিকেই দিয়ে দিলো দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গো। ইয়োনে উইসার দুর্দান্ত এক গোলে ম্যাচে আসে সমতা। সেখান থেকে আর লিড নিতে পারেনি পর্তুগাল। কঙ্গোর বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়েই ছাড়তে হয় মাঠ। আর বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পায় কঙ্গো। পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন রোনালদো।

শেষদিকে মরিয়া হয়ে আক্রমণ চালায় পর্তুগাল। তবে প্রতিপক্ষের রক্ষণভাগগে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় পর্তুগিজ ফরোয়ার্ডরা।

এই ম্যাচে খেলতে নেমে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উভয়েরই টানা ষষ্ঠ বিশ্বকাপ এটি। পাশাপাশি, বিশ্বকাপে ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন সিআর সেভেন। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন পর্তুগাল অধিনায়ক।

আগামী মঙ্গলবার (২৩ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মোকাবিলা করবে পর্তুগিজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

 

সর্বশেষ সংবাদ

জেলা-উপজেলার সব হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সকল জেলা-উপজেলা হাসপাতালে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ