spot_img

বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয়

অবশ্যই পরুন

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও আলোচনার কেন্দ্রে। দায়িত্ব গ্রহণের পর তার পুরোনো বিভিন্ন সাক্ষাৎকার ও বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে ধর্ম ও পারিবারিক মূল্যবোধ নিয়ে দেওয়া একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে।

‘বিস্ট’ সিনেমার প্রচারণার সময় পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে বিজয় নিজের ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক পরিবেশ সম্পর্কে খোলামেলা কথা বলেছিলেন। সেই ভিডিওই এখন নতুন করে আলোচনায় এসেছে।

সাক্ষাৎকারে বিজয় জানান, তার পরিবারে কখনো ধর্মকে বিভেদের কারণ হিসেবে দেখা হয়নি। তিনি বলেন, তার মা শোভা চন্দ্রশেখর হিন্দু ধর্মাবলম্বী এবং বাবা এস. এ. চন্দ্রশেখর খ্রিষ্টান। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা, আর ধর্ম কখনো তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি।

আধ্যাত্মিকতা প্রসঙ্গে বিজয় বলেন, তিনি গির্জায় গেলে মানসিক শান্তি অনুভব করেন। তবে শুধু গির্জাই নয়, মন্দির ও দরগায়ও একই ধরনের প্রশান্তি খুঁজে পান। তার ভাষায়, ধর্মীয় স্থান ভিন্ন হলেও সেখানে পাওয়া ইতিবাচক অনুভূতি একই রকম।

এ সময় পরিচালক নেলসন দিলীপকুমার ‘বিস্ট’ সিনেমার শুটিংয়ের একটি ঘটনা তুলে ধরেন। তিনি জানান, একদিন রাতের খাবারের পর হঠাৎ কিছু সময়ের জন্য সবার কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন বিজয়। পরে জানতে চাইলে অভিনেতা বলেন, তিনি একটি গির্জায় গিয়েছিলেন সিনেমাটির সব কলাকুশলীর জন্য প্রার্থনা করতে।

বিজয় আরও জানান, তিনি দক্ষিণ ভারতের বিখ্যাত পিল্লাইয়ারপট্টি ও তিরুনাল্লার মন্দিরে গিয়েছেন। পাশাপাশি ‘কাঠতি’ সিনেমার শুটিংয়ের সময় অন্ধ্রপ্রদেশের আমিনপীর দরগাও পরিদর্শন করেছিলেন। এসব স্থানেই তিনি মানসিক শান্তি ও ইতিবাচক শক্তির অনুভূতি পেয়েছেন বলে উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

জেলা-উপজেলার সব হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

পর্যায়ক্রমে দেশের সকল জেলা-উপজেলা হাসপাতালে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ