spot_img

শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ গঠনের পরিকল্পনা করেছিলেন, বিএনপি সেই পথনির্দেশনা অনুসরণ করে এগোতে চায়।

রোববার (৩১ মে) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের আদর্শকে অনুধাবন করে সামনে এগোতে হবে। সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। বর্তমান সরকার একটি বিধ্বস্ত অবস্থার মধ্যে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ইশতেহার এখন জনগণের প্রত্যাশায় পরিণত হয়েছে। তাই রাজনৈতিক দল হিসেবে সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে হবে।

সরকারপ্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইশতেহার ছিল বিএনপির। সরকার গঠনের পর এই ইশতেহারে ৫২ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করতে হবে। খাল খনন, শিক্ষা, শিল্পের বিপ্লব ইশতেহারে ছিল। সেই কাজগুলো করছি। জিয়াউর রহমান যেভাবে প্রত্যেক খতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, সেই পথনির্দেশিকা অনুসরণ করে কাজ করা হচ্ছে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু আমরা কাজ করলেই হবে না। তৃণমূল পর্যন্ত সব নেতাকর্মীর লক্ষ্যগুলো সফল করে জনগণের চোখে সফল সরকার হিসাবে প্রতিষ্ঠা করতে হবে।

তারেক রহমান আরও বলেছেন, ‘সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের চিন্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিভাবে নেয়া যায় সে বিষয়ে কাজ করছে সরকার।’

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

কয়েকটা দল সংস্কার-সংস্কার বলে, সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়া: মির্জা ফখরুল

আজকাল কয়েকটা রাজনৈতিক দল খুব জোর করে বলে সংস্কার সংস্কার। আরে জিয়াউর রহমানই সংস্কারের জন্ম দিয়েছিলেন— এ কথা বলেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ