spot_img

জেলা-উপজেলার সব হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অবশ্যই পরুন

পর্যায়ক্রমে দেশের সকল জেলা-উপজেলা হাসপাতালে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এরই মধ্যে ১০টি হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার (১৭ জুন) বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে বাজেট ব্যবস্থা দিয়েছেন, আশা করি প্রত্যেক জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা করতে সক্ষম হব, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম টাকায় ডায়ালাইসিস করাতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, রাজবাড়ির জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. আব্দুল হান্নান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয়

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও আলোচনার কেন্দ্রে। দায়িত্ব গ্রহণের পর তার পুরোনো বিভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ