spot_img

ডিভোর্সের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী মৌনী রায়

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরাজ নাম্বিয়ারকে ঘিরে নতুন করে ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, দুজনের সম্পর্কে ভাঙন ধরেছে। এমনকি তারা নাকি আলাদাও থাকছেন। তবে এসব জল্পনার মধ্যেই প্রথমবারের মতো মুখ খুললেন মৌনী।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বুধবার (১৩ মে) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক বার্তায় অভিনেত্রী অনুরোধ করেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা খবর না ছড়াতে। তিনি লেখেন, আমি হাতজোড় করে সব গণমাধ্যমকে অনুরোধ করছি, দয়া করে ভিত্তিহীন গল্প প্রকাশ করবেন না। আমাদের কিছুটা একা থাকতে দিন এবং ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন।

ডিভোর্সের গুঞ্জনের সূত্রপাত মূলত সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই। নেটিজেনদের একাংশের দাবি, মৌনী ও সুরাজ একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। পাশাপাশি একসঙ্গে থাকা বেশ কিছু ছবিও নাকি সরিয়ে ফেলেছেন অভিনেত্রী। এরপরই বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়ে ওঠে। আলোচনায় যোগ হয় আরেকটি তথ্য মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানি ও নাকি সুরাজকে আনফলো করেছেন।

২০১৯ সালে দুবাইয়ের একটি নাইটক্লাবে প্রথম পরিচয় হয় মৌনী রায় ও সুরাজের। করোনাকালে লকডাউনের বড় একটি সময় দুবাইয়ে সুরাজ ও তার পরিবারের সঙ্গে কাটান অভিনেত্রী। সেখান থেকেই তাদের সম্পর্ক আরও গভীর হয় বলে জানা যায়। দীর্ঘদিন সম্পর্কের কথা আড়ালে রাখার পর ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার একটি রিসোর্টে বিয়ে করেন এই জুটি। বাঙালি ও মালয়ালি দুই রীতিতেই অনুষ্ঠিত হয়েছিল তাঁদের বিয়ের আয়োজন।

সুরাজ নাম্বিয়ার দুবাইয়ের বিনিয়োগ ব্যাংকার। ভারতের আরভি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট সায়েন্স ও ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চশিক্ষা নেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু একটি কার্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ