spot_img

আস্থা ভোটে ১৪৪ ভোট পেয়ে জয়ী থালাপতি বিজয়

অবশ্যই পরুন

ভারতের তামিলনাডুতর বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন জিতে তাঁক লাগিয়ে দিয়েছিল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল। তবে সর্বোচ্চ আসন জিতলেও একক সংখ্যা গরিষ।ঠতা না পাওয়ায় জোটগতভাবে সরকার গঠন করতে হয় তাকে। ফলে নিয়ম অনুযায়ী, বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে হয় দলটিকে। যা ছিল রীতিমতো অগ্নিপরীক্ষা!

তবে সেই অগ্নিপরীক্ষায় পাশ করতে কোনো অসুবিধায় হয়নি থালাপতির। বুধবার (১৩ মে) আস্থা ভোটে ১৪৪ জন বিধায়কের সমর্থন পেয়েছেন তিনি। ফলে মুখ্যমন্ত্রীর আসনে বসতে আর কোনো অসুবিধা নেই তামিলনাডুর রাজনীতিতে উঠে আসা নতুন এই মুখের।

বিজয়ের পক্ষে ১৪৪ জন বিধায়ক সমর্থন দেন, ২২ জন বিপক্ষে দাঁড়ান এবং পাঁচজন কোনো পক্ষেই ছিলেন না। দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও তাদের ৫৯ জন বিধায়ক ওয়াকআউট করার পর এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ৪৭ জনকে বিপক্ষে ভোট দিতে বলার পরেই এই ঘটনা ঘটে।

ফলাফলের পর, সিনেমা থেকে রাজনীতিতে পা রাখা বিজয় বলেন, ‘বাঁশি (টিভিকে-র নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদেরকে একটি সংখ্যালঘু সরকার বলব… এমন একটি সরকার যা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।’

এর আগে গত ৪মে ঘোষিত ফলাফরে দেখা যায়, বিজয়ের দল টিভিকে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতেই জয়লাভ করে। কিন্তু সরকার গঠনে প্রয়োজন ছিল ১১৮ আসন।

ফলে ১০ আসন কম পাওয়ায় সরকার গঠনে জটিলতায় পড়েন বিজয়। অবশেষে কংগ্রেস, দুই বামপন্থি দল ও আঞ্চলিক দল ভিসিকের সমর্থন নিশ্চিত করে ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপাতি বিজয়।

টিভিকে-র ১০৫ জন বিধায়ক ছিলেন; দলটি স্পিকারের আসনে একটি ভোট হারায়, দ্বিতীয়টি হারায় কারণ বিজয় তার জেতা দুটি আসনের একটি থেকে পদত্যাগ করেন। এ ছাড়া তিরুপ্পাত্তুর থেকে শ্রীনিবাস সেতুপতি এক ভোটে হেরে যাওয়ায় তিনি ফলাফল নিয়ে চ্যালেঞ্জ করে। তবে, ১০৫ জনই উপস্থিত হয়ে বিজয়কে ভোট দিয়েছিলেন।

বাইরে থেকে সমর্থনকারী মিত্র দলগুলো—কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে এবং আইইউএমএল—সম্মিলিতভাবে ১৩টি আসন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। ১৪তম ভোটটি এসেছে টিটিভি দিনাকরণের নেতৃত্বাধীন আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগামের একমাত্র বিধায়কের কাছ থেকে।

সুতরাং, মিত্রদের ভোট টিভিকে-কে ১১৯টি ভোট এনে দেয়—যা ছিল খুবই সামান্য ব্যবধানের এক বিজয়। শেষ পর্যন্ত বড় জয়টি আসে এআইএডিএমকে-র দুই ডজন বিধায়কের কাছ থেকে।

এআইএডিএমকে-র ২৪ জন বিধায়ক বিজয়কে ভোট দিয়েছেন এবং ২৫তম জন (যাকে টিভিকে-পন্থি হিসেবেও ধরা হয়) দলীয় প্রধান এডাপ্পাদিকে পালানিস্বামীর আদেশ অমান্য করে ভোটদানে বিরত থেকেছেন।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ‘মেসিনহো’

আসন্ন বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। এরই মধ্যে ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক দল ঘোষণা করেছে হেক্সা জয়ের মিশনে নামতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ